ডেভিডের সেনাবাহিনীর বৃদ্ধি

1. দায়ূদ যখন কীশের পুত্র শৌলের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন তখন য়ে সমস্ত যোদ্ধারা সিক্লগে তাঁর কাছে এসেছিল এটি হল তাদের তালিকা

2. এঁরা য়ে কোন হাতেই তীর ছুঁড়তে পারতো, দু’হাতে গুলতিও চালাতে পারতো

3. অহীযেষর ছিলেন এঁদের দলের নেতা, এছাড়াও এই দলে ছিলেন তাঁর ভাই য়োযাশ (এঁরা গিবিয়াতের শমায়ের পুত্র), অস্মাবতের পুত্র য়িষীযেল আর পেলট, অনাথোত শহরের বরাখা আর য়েহূ,

4. গিবিয়োনের য়িশ্ামযিয (ইনি সেই ত্রিশ জন বীরের অন্যতম এবং তাদের অধ্যক্ষ ছিলেন

5. ইলিযূষয, য়িরীমোত্‌, বালিয, শমরিয়, হরূফের শফটিয়,

6. ইল্কানা, য়িশিয, অসরেল, য়োয়েষর, যাশবিযাম প্রমুখ কোরহ পরিবারগোষ্ঠীর যোদ্ধারা

7. আর গদোর শহরের য়িরোহমের পুত্র য়োয়েলা আর সবদিয়

8. গাদ পরিবারগোষ্ঠীর একাংশও মরুভূমিতে দায়ূদের দুর্গে গিয়ে তাঁর সঙ্গে য়োগ দিয়েছিলেন

9. গাদ পরিবারগোষ্ঠীর এই দলের নেতা ছিলেন এষর; দ্বিতীয় ওবদিয এবং তৃতীয় ইলীয়াব

10. চতুর্থ মিশ্ামন্না, পঞ্চম য়িরমিয,

11. ষষ্ঠ অত্তয, সপ্তম ইলীযেল,

12. অষ্টম য়োহানন, নবম ইল্সাবাদ,

13. দশম য়িরমিয আর একদশ মগ্বন্নয

14. এঁরা সকলেই গাদীয সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং এই দলের দুর্বলতম ব্যক্তিও একাই 100 জনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন

15. গাদ পরিবারগোষ্ঠীর এই সমস্ত সৈনিকরা বছরের প্রথম মাসে, যখন যর্দন নদীতে প্রবল বন্যা হচ্ছে সে সময়ে নদী পার হয়ে উপত্যকার লোকদের পূর্ব ও পশ্চিমে তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন

16. বিন্যামীন ও যিহূদা পরিবারগোষ্ঠীর অন্যান্য ব্যক্তিরাও দুর্গে এসে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন

17. দায়ূদ তাঁদের সঙ্গে দেখা করে বললেন, “আপনারা যদি শান্তিতে আমাকে সাহায্য করতে এসে থাকেন তাহলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি

18. অমাসয় ছিলেন সেই তিরিশ জন বীরের নেতা

19. মনঃশি পরিবারগোষ্ঠীর অনেকেই দায়ূদ যখন পলেষ্টীয়দের সঙ্গে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন তাঁর সঙ্গে য়োগ দিয়েছিলেন

20. মনঃশি পরিবারগোষ্ঠীর য়ে সমস্ত ব্যক্তি সিক্লগ শহরে এসে দায়ূদের দলে য়োগ দিয়েছিলেন, তাঁরা হলেন- অদ্ন, য়োষাবদ, য়িদীযেল, মীখায়েল, য়োষাবদ, ইলীহূ আর সিল্লথয

21. অসত্‌ ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা দায়ূদকে সাহায্য করেছিলেন

22. প্রতি দিন দলে দলে লোক এসে দায়ূদের পাশে দাঁড়ানোয এমশঃ তিনি এক সুবিশাল ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন

হেব্রনে ডেভিডের সেনাবাহিনী

23. এই সব ব্যক্তিবর্গ যাঁরা হিব্রোণ শহরে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন এবং প্রভু যা বলেছিলেন সেই অনুযায়ীশৌলের রাজধানী দায়ূদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তাঁরা সংখ্যায় হলেন নিম্নরূপ:

24. যিহূদা পরিবারগোষ্ঠীর 6,800 জন কুশলী ও তত্‌পর যোদ্ধা

25. শিমিযোনের পরিবারগোষ্ঠীর 7,100 জন বীর যোদ্ধা ছিলেন

26. লেবি পরিবারগোষ্ঠীর 4,600 জন

27. হারোণ বংশের নেতা যিহোয়াদাও 3,700 জন নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন

28. এছাড়া পরিবারের আরো 22 জন নেতাসহ য়োগ দিয়েছিলেন সাহসী ও তরুণ সেনা সাদোক

29. শৌলের আত্মীয় এবং তখনও পর্য়ন্ত তার প্রতি অনুগত বিন্যামীন পরিবারগোষ্ঠীর 3,000 জনও য়োগ দিয়েছিলেন এই দলে

30. ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 20,800 জন বীরযোদ্ধা

31. মনঃশি পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 18,000 জন দায়ূদকে রাজা বানাতে

32. ইষাখরের পরিবার থেকে আত্মীয়সহ এসেছিলেন 200 জন প্রাজ্ঞ নেতা

33. সবূলূনের পরিবারগোষ্ঠী থেকে য়োগ দিয়েছিলেন সর্বাস্ত্রে পারদর্শী 50,000 জন কুশলী যোদ্ধা

34. নপ্তালির পরিবারগোষ্ঠী থেকে 1,000 অধ্যক্ষ ছিল

35. দান পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 28,600 জন রণ-কুশলী যোদ্ধা

36. আশের পরিবারগোষ্ঠী থেকেও রণ-কুশলী 40,000 জন এসেছিলেন

37. এবং যর্দন নদীর পূর্বদিক থেকে রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবার মিলিয়ে মোট 1,20,000 ব্যক্তি বিভিন্ন রকমের অস্ত্র-শস্ত্র নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন

38. এই সমস্ত বীর যোদ্ধারা দায়ূদকে ইস্রায়েলের রাজা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হিব্রোণে এসেছিলেন

39. এঁরা সকলে হিব্রোণে দায়ূদের সঙ্গে তিন দিন পানাহার করে ও তাঁদের আত্মীয়-পরিজনের বানানো খাবার-দাবার খেয়ে কাটালেন

40. ইষাখর, সবূলূন ও নপ্তালি পরিবারগোষ্ঠীরা উট, ঘোড়া, গাধা ও ষাঁড়ের পিঠে চড়িযে মযদা, ডুমুরের পিঠে, কিস্মিস্, দ্রাক্ষারস, তেল, ছাগল এবং মেষ প্রভৃতি এনেছিলেন

Bibles

Books

Chapters